শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। যদি জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় প্রদান করে, তবে দেশে আর কখনো সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত ‘জাতীয় ইমাম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকারকে গণভোটের মাধ্যমেই তা করতে হবে। এর ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। তিনি আরও বলেন, ‘আমরা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধারা আমাদের হৃদয়ের স্পন্দন। তাদের উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।” তিনি আরও উল্লেখ করেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। আশা করি, আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।’

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, সিভিল সার্জন ডা. আমিনুল হক সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD