শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত থেকে ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি জব্দ

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকা থেকে অস্ত্রগুলো জব্দ  করা হয়।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কিছু অস্ত্র আনার পরিকল্পনা করেছে দুষ্কৃতকারীরা। এমন তথ্যের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD