শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ‘খুব ভেবেচিন্তে’ নেওয়া সিদ্ধান্ত: শেহবাজ শরিফ

স্টাফ রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি অত্যন্ত ভেবেচিন্তে ও সুপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই এবং এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

মন্ত্রিসভা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি—আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলাধুলার মাঠ রাজনীতির জন্য নয়। এই সিদ্ধান্ত খুব চিন্তাভাবনা করেই নেওয়া হয়েছে এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। এটি একটি যথাযথ সিদ্ধান্ত।”

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকার করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করেছিল। তবে শেষ পর্যন্ত সরকার দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বাংলাদেশকে রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘটনায় আইসিসির ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচি, নিরাপত্তা ও হাইব্রিড মডেল ঘিরে অসঙ্গতির অভিযোগ তুলে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ায়।

আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তের পর পিসিবিকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় গ্রুপ পর্বে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে। পাঁচ দলের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকতে হলে বাকি তিনটি ম্যাচেই জয় পাওয়া প্রায় বাধ্যতামূলক।

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে অংশ নিচ্ছে। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD