ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় হাই কমিশন, ঢাকা ‘ইতি রবিস্মরণে’ শীর্ষক একটি সঙ্গীত ও কবিতা সন্ধ্যা আয়োজনের মাধ্যমে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ করে।
প্রখ্যাত শিল্পী স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম পোলাকের পরিবেশনায় সমৃদ্ধ এই অনুষ্ঠানটি গুরুদেবের চিরন্তন সাহিত্যিক ও সাংস্কৃতিক পরম্পরাকে উদ্যাপন করে, যা সীমান্তের গণ্ডি পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।









