রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩

ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান আরব দেশগুলোর

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের ধারাবাহিক হামলা তীব্র নিন্দা এবং অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে আরব দেশগুলো।

বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রিয়াদে বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর বিবৃতিতে স্বাক্ষর করেন।

ইরানের ‘ইচ্ছাকৃত হামলার’ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দেশগুলোর আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং কূটনৈতিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে ‘কোনো অজুহাতেই’ এই ধরনের হামলাকে বৈধতা দেওয়া যায় না। পাশাপাশি, তারা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বিবৃতিতে ইরানকে ‘অবিলম্বে হামলা বন্ধ করার’, ‘আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের নীতিমালা’ মেনে চলার এবং হরমুজ প্রণালি বন্ধ করার লক্ষ্যে যেকোনো ‘পদক্ষেপ বা হুমকি’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সাথে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ‘আগ্রাসন’ এবং আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী নীতির’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।

 

আরব পররাষ্ট্রমন্ত্রীরা ঐক্যমত্যে পৌঁছেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে তারা ভবিষ্যতেও নিজেদের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখবেন এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি গত কয়েক দিনে এসব দেশের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান।

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD