শনিবার | ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

কালুখালী

কালুখালীতে রেলওয়ের জমিতে পাকাস্থাপনা, কানুনগো কিছুই জানেননা

শহিদুল ইসলাম

রাজবাড়ীর কালুখালীতে কানুনগো এবং অন্যান্য কর্মকর্তাদের চক্ষু ফাঁকি দিয়ে রেলওয়ের জায়গায় পাকা স্থাপনা তৈরি করছে একটি ভূমি গ্রাসী চক্র। দখলকৃত সম্পত্তির স্থানীয় বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তবে এ কাজে মাত্র ৩০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানালেন দখলদারেরা।
সরেজমিনে রাজবাড়ীর কালুখালী উপজেলাধীন রতনদিয়া গ্রামের রেলওয়ের ২২২/৮ নং খুটির সামনের কৃষি জমিতে পাকা স্থাপনা কাজ করতে দেখা যায়। কাজ চলাকালে কর্মরত শ্রমিকরা জানান, রতনদিয়া গ্রামের মৃত কনিরদ্দিন বিশ্বাসের পুত্র ওহাব বিশ্বাস এ কাজ করছে। শ্রমিকদের সাথে কথা চলাকালে সবকিছু চুপচাপই ছিলো। এরই মাঝে সাংবাদিকরা কাজের ছবি তুলতে গেলে বাঁধে বিপত্তি।

মারমুখী হয়ে ছুটে আসে ওহাব বিশ্বাস সহ কতিপয় দুর্বত্ত। তারা সাংবাদিকদের উপর চড়াও হয় ও ছবি তুলতে বাধা দেয়। অনেক বুঝিয়ে শান্ত করা হয় ওহাব বিশ্বাসকে। শান্ত হলে সে জানায়, ৩০ হাজার টাকার বিনিময় রাজবাড়ীর কানুনগো আমাকে এই জমির বানিজ্যিক লীজ প্রদান করেছে।তাই ঘর তুলছি। বিনয়ের সাথে তার লীজের কাগজ দেখতে চাইলে আবারও চড়াও হয় ওহাব। সে জানায়,আপনারা কাগজ দেখার কে? বাড়াবাড়ি করলে ঝামেলা হবে কিন্তু। তাকে পুনরায় শান্ত করা হলে সে জানায়, কানুনগো অফিসের ৪ ছ্যার এসে আমার থেকে ৩০ হাজার টাকা নিয়েছে।

তারা বলেছে,পূজার ছুটির মধ্যেই কাজ শেষ করতে হবে,নইলে ঝামেলা হবে। বৈধ লীজে ঝামেলা কেন? জানতে চাইলে আবারও চড়াও হন ওহাব বিশ্বাস।
এ ব্যাপারে রাজবাড়ীর কানুনগো অফিসে মুঠোফোনে কল দিলে তিনি জানান, ওহাব বিশ্বাস নামে কালুখালীর রতনদিয়া গ্রামের কারো কোন জমি লীজ প্রদান করা হয়নি। কেউ অন্যায়ভাবে জোরপূর্বক রেলওয়ের জমি দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD