শুক্রবার | ২ অক্টোবর, ২০২৬ | ১৭ আশ্বিন, ১৪৩৩

দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযান; গ্রেপ্তার ১৯৪ জন

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর টানা অভিযানে গত এক সপ্তাহে মোট ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ রাজধানীসহ সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সেনাবাহিনী ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।

অভিযান চলাকালে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭টি পিস্তলের ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১৮টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

আইএসপিআর জানায়, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোরও আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD