শুক্রবার | ৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩

নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নীতি সুদহার বা রেপো রেট কমিয়েছে। ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৫০ শতাংশে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নীতি সুদহার আগামী রোববার থেকে কার্যকর হবে।

এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। এতে গ্রাহক পর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দীর্ঘ ২১ মাস পর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, দেশীয় বিনিয়োগ, প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কমানোর এই সিদ্ধান্ত। এতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

প্রসঙ্গত, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ২০২২ সাল-পরবর্তী সময় থেকেই নীতি সুদহার বাড়াতে শুরু করে বাংলাদেশ ব্যাংক। সংকোচনমুখী মুদ্রানীতির মাধ্যমে বেসরকারি খাতে ঋণপ্রবাহও টেনে ধরার উদ্যোগ নেয়া হয়। নীতি সুদহার ৫ থেকে ধারাবাহিকভাবে বাড়িয়ে ২০২৪ সালের আগস্টের মধ্যেই ১০ শতাংশে উন্নীত করা হয়, যা এত দিন বহাল ছিল।

/এমএইচআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD