শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

প্রধানমন্ত্রী সব খাতে সমান গুরুত্ব দিচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সব খাতে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় শুক্রবার (২৬ জুন) দুপুরে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের বিদ্যমান অনিয়ম দূর করে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, রোগীরা হাসপাতালে এসে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে ঢাকায় রেফার্ড হলে তা হাসপাতালের সক্ষমতার ঘাটতির পরিচয় বহন করে। তাই হাসপাতালের দুর্নীতি বন্ধ, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে কেউ যাতে হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড বা পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকেও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD