*ঢাকা, ১৭ অক্টোবর:* অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তথা সিনিয়র টাইগার্সের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলন মেলা-২০২৬।
গত ১৭ই অক্টোবর শনিবার , ঢাকা মহাখালীর এসকেএস টাওয়ারে সেনা গৌরব হলে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রায় চার শতাধিক অবসরপ্রাপ্ত অফিসার, জেসিও, এনসিও এবং সৈনিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।*স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ
অনুষ্ঠানে *বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অনঃ ক্যাপ্টেন (অবঃ) মোঃ আবুল হাসেম টিজেবিবি,মেজর জেনারেল (অব.) মোঃ আসহাব উদ্দিন, *
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সুমন, কর্নেল (অব.) মতিউর রহমান, মেজর (অব.) সাইফুল পাশা* উপস্থিত ছিলেন সিনিয়র টাইগার্সের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু মাস্টার ওয়ারেন্ট অফিসার মনির হোসেন ফকির সহ প্রথম ইস্ট বেঙ্গলের অনেক কৃতি অফিসার, বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য সৈনিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রথম ইস্ট বেঙ্গল আমাদের গর্ব, আমাদের ইতিহাস। ১৯৭১ সালে এই রেজিমেন্টই প্রথম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আপনারা সেই গৌরবের অংশীদার। অবসরের পরেও আপনাদের এই ঐক্য ও ভ্রাতৃত্ব দেশের জন্য অনুপ্রেরণা।”
বিশেষ অতিথি মেজর জেনারেল আসহাব উদ্দিন বলেন, “চাকরি জীবনে পদবি আলাদা থাকলেও, আজ আমরা সবাই এক পরিবার। এই মিলন মেলা সেই পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করল।”
দিনব্যাপী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, প্রয়াত সহযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, স্মৃতিচারণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক শিহাব উদ্দিন।অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনাঃ ক্যাপ্টেন মাকসুদ (অবঃ)। দীর্ঘদিন পর সহযোদ্ধাদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরিশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে আগত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয় এবং প্রতিবছর এ ধরনের মিলন মেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।আয়োজক কমিটিরা ছিলেন অনাঃ ক্যাপ্টেন মাকসুদ,অনাঃ ক্যাপ্টেন নওরোজ,অনাঃ ক্যাপ্টেন শরিফ, সিঃ ওয়াঃ অফিঃ আবু সাঈদ, সার্জেন্ট আব্দুল বারেক মোল্লা, সৈনিক সুশান্ত এবং আরো অনেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চাকরি জীবনের মান-অভিমান ভুলে গিয়ে সকল অবসরপ্রাপ্ত সদস্যকে এক ছাতারের নিচে আনার জন্যই এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে।









