ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর দিক নির্দেশ নির্দেশনা মোতাবেক কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল আলম এর তত্ত্বাবধানে ১ নং ফাঁড়ির ইনচার্জ এবং সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ এর ১নং পুলিশ ফাঁড়ি।
গত কাল রাত সাড়ে ৮ টায় কোতোয়ালি মডেল থানাধীন ১নং পুলিশ ফাঁড়ির পুলিশ মালগুদাম এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ মিতু আক্তার (২৭)ও ললিতা বেগম (৩৪)নামের দুই নারীকে তাদের হেফাজতে থাকা ১৬ (ষোল) কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।
এ সময় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ২০,০০০ (বিশ হাজার) টাকা হিসেবে সর্বমোট ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার) টাকা নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত গাঁজা যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটককৃত আসামিরা হল মোছাঃ মিতু আক্তার (২৭)পিতা: মৃত কাজী রতন মিয়া মাতা: মৃত আলেয়া বেগম সাং: মালগুদাম, থানা: কোতোয়ালি, জেলা: ময়মনসিংহ।ললিতা বেগম (৩৪)পিতা: মৃত কাজী রতন মিয়া মাতা: মৃত আলেয়া বেগম সাং: মালগুদাম, থানা: কোতোয়ালি, জেলা: ময়মনসিংহ।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।









