শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

রংপুরে সাড়ে ৭৫ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শাওন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার শাওন মিয়া পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর গবড়া এলাকায় অভিযান চালিয়ে শাওন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ১৫১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য সাড়ে ৭৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দীর্ঘদিন ধরে জাল নোট সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‍্যাব।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার হওয়া আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জাল নোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD