রাজধানীর তিন এলাকায় র্যাবের অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের পাঁচটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় বিশেষ ব্লকরেইড পরিচালনা করে অস্ত্র-মাদকসহ তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, অভিযানে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
র্যাব আরও জানায়, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি দেশীয় চাপাতি ও তরবারিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









