সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার সকাল থেকে নৌচলাচল বন্ধ রয়েছে।

এতে করে হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য যাত্রীদের নলছিরা ঘাটে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু নদী উত্তাল থাকায় এই ঘাট থেকে সিট্রাক, ফেরি, যাত্রীবাহী ট্রলার কিছুই ছেড়ে যায়নি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছে। এতে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব যানবাহন বন্ধ থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD