বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক

স্টাফ রিপোর্টার

বিশেষ পরিস্থিতিতে এবার জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার বৈঠক। সময় ও জ্বালানি সাশ্রয় এবং যানজট এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন। তার ব্যস্ত সময়সূচির কারণে যাতায়াতে অতিরিক্ত সময় নষ্ট না করে সংসদ ভবনেই মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়।

সরকারের শীর্ষ পর্যায়ের এমন ব্যস্ততা ও কাজের চাপের মধ্যেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নাসিমুল গনি বলেন, বিদ্যুৎ ব্যবহার কমাতে আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এছাড়া সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা যেমন খাদ্য ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার থেকে কার্যকর হতে পারে। এছাড়া যেসব স্কুল এই উদ্যোগে অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে কোনো পুরোনো বাস আনা যাবে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মনিটরিং জোরদার করা হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD