শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণেঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেনপ্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্যে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বানজানিয়েছেন তিনি।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদবিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময়অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানরুমন এ কথা জানান। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতমধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটিপ্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রীখ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এরসভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকরেন।

এ সময় সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে বড়দিনেরঅগ্রিম আমন্ত্রণ জানান। পরে তারা প্রধানমন্ত্রীকেএকটি সম্মাননা স্মারক প্রদান করেন।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছাজানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্মেরমানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি।ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ারদায়িত্ব সব ধর্মের মানুষের।’

প্রধামনন্ত্রী আরো বলেন, ‘এতদিন একটি কথারপ্রচলন ছিল যে অন্য ধর্মের লোকেরা বিএনপিকেভোট দেয় না। এবারের নির্বাচনে সেটি ভুল প্রমাণিতহয়েছে। বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়েবিজয়ী করেছে।’

ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণকরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্বনেওয়ার সময় স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহালদশা ছিল। এমন পরিস্থিতি ছিল, যেন যুদ্ধবিধ্বস্তএকটি দেশের দায়িত্ব নিয়েছি। এরপর ইরান, যুক্তরাষ্ট্রও ইসরাইলের সংঘাতের কারণে আরেকটি সংকটেরমুখে পড়তে হয়েছে। তাই আসুন, সবাই মিলে যারযার অবস্থান থেকে কাজ করে একটি বেটারবাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’

বিগত সরকারের আমলে দেশের অবস্থার প্রতি ইঙ্গিতকরে প্রধানমন্ত্রী বর্তমানে চলমান ইসরাইল-ইরানযুদ্ধকে কেন্দ্র করে দেশে জ্বালানি সংকট পরিস্থিতিমোকাবিলার কথাও জানান প্রতিনিধিদলকে।

এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীতারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেনবাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদকরেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অবপ্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইংকমান্ডার খ্রিস্টেফার মি. অধিকারী।

নেতারা জনকল্যাণে বিএনপির নেয়া কর্মসূচি যেমনফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা সুদসহঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও খ্রিষ্টান চার্চেরযাজকদের বিশেষ সন্মানি ভাতা প্রদানসহ বিভিন্নপদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, জনগণ এসবউদ্যোগের উপকার পেতে শুরু করেছে। তারা তারেকরহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন।

জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টানধর্মাবলম্বীদের পক্ষ থেকে নারী প্রতিনিধি, ইস্টারসানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি তুলে নেতারাতারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতাএবং তাদের সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকারকরেন।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনকরে নেতারা জানান,‘তার জন্য আমাদের সাতহাজার চার্চে প্রার্থনা হয়েছে। এখন আপনার (তারেকরহমান) সরকারের জন্য প্রার্থনা হয় প্রতিদিন।’

প্রধানমন্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দাবিগুলো বিবেচনারআশ্বাস দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD