নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী এস এম রেজাউল করিম।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান উম্মন,সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।









