দেশে ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী।
আজ বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। আর মারা গেছেন ১০ জন।









