বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই তা আশপাশে ছড়িয়ে যায়। এতে সেলুন, কাপড়, পান, ফার্মেসি ও জুতার দোকানসহ ১১টি দোকান আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়। এতে ব্যবসায়ীদের অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহত নেই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD