রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

খালেদা জিয়ার শেষ সময় পর্যন্ত নীরব সঙ্গী ছিলেন ফাতেমা

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ সময় পর্যন্ত নীরবে পাশে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগের দিনগুলোতেও তিনি খালেদা জিয়ার সঙ্গ ছাড়েননি।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফাতেমা কেবল একজন গৃহকর্মী ছিলেন না। সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার একান্ত ও নির্ভরযোগ্য সঙ্গী। কারাবাস, গৃহবন্দিত্ব, অসুস্থতা কিংবা রাজনৈতিক চাপের মতো কঠিন সময়ের সব জায়গাতেই ফাতেমা নীরবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সঙ্গে।

২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় গুলশানের বাসার সামনে উত্তেজনাকর পরিস্থিতিতে খালেদা জিয়াকে শারীরিকভাবে সামলে রাখার দৃশ্য তখন ক্যামেরায় ধরা পড়ে। ২০১৮ সালে কারাগারে নেয়ার পর আদালতের অনুমতিতে ফাতেমা তার সঙ্গে জেলে যান। করোনাকালে হাসপাতালে দীর্ঘ চিকিৎসা এবং পরবর্তীতে বিদেশে চিকিৎসার সময়ও তিনি পাশে ছিলেন।

রাজনীতির আলোচনায় ফাতেমার নাম খুব কমই এসেছে। তবে খালেদা জিয়ার জীবনের প্রতিটি সংকটময় অধ্যায়ে ফাতেমা ছিলেন নীরব, দৃঢ় ও অবিচ্ছিন্ন সঙ্গী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD