বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। শোকবার্তায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে মর্মাহত। এ শোকাবহ সময়ে তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা।
শোকবার্তায় প্রয়াত এ রাষ্ট্রনেতা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে ব্রিটিশ হাইকমিশন।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।









