অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন – এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন ও ফায়ার স্টেশন রতনদিয়া বাজারে অগ্নি নির্বাপনী মহড়া ও জনসচেতনতামূলক সভার আয়োজন করে।
সভার সভাপতিত্ব করেন উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান প্রামানিক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, বিএনপি নেতা শাহজাহান আলী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান,উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমুখ বক্তব্য রাখেন।