বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

স্টাফ রিপোর্টার

গ্রাম আদালতের ফলে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন এবং আদালতমুখী চাপও কমছে বলে মন্তব্য করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

বুধবার (২০ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালত স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ, জমি-জমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দ্রুত ও সহজভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন এবং আদালতমুখী চাপও কমছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে বিরোধ আরও দ্রুত সমাধান সম্ভব হবে। গ্রাম আদালত সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সহায়তায় কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রিপোর্টস ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা সমন্বয়কারী মো. নুরুল আমিন, খাদিজা আইরিনসহ ব্রাক, প্রশিকা, ওয়েভ ফাউন্ডেশন, সেইন্ট বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD