রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

টাঙ্গাইলে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২৩

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের সাফা নামে আরও এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে শিশুটি মারা যায়। মারা যাওয়া সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়াল।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাসের ছেলে সায়ফাল মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হলো।

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সেজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD