মিয়ানমারের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও স্টেটসিকিউরিটি অ্যান্ড পিস কমিশনের চেয়ারম্যানসিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুনপ্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে তৃতীয় জাতীয়সংসদ ‘পিদাইংসু হলুত্তাও’ এর নিয়মিত অধিবেশনেপ্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটের ফলাফলে দেখা যায়, নির্ধারিত তিনজনভাইস-প্রেসিডেন্টের মধ্যে ৪২৯টি ভোট পেয়েপ্রেসিডেন্ট নির্বাচিত হন সিনিয়র জেনারেল মিন অংহ্লাইং।
আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টনির্বাচনের লড়াইয়ে আরও দুজন ভাইস-প্রেসিডেন্টপ্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে উ নিউ স ১২৬ভোট পেয়ে ভাইস-প্রেসিডেন্ট-১ নির্বাচিত হন আরদাও নান নি নি আয়ে ২৯ ভোট পেয়ে হন ভাইসপ্রেসিডেন্ট-২।
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ওভাইস-প্রেসিডেন্টদের পদের মেয়াদ ৫ বছর। এইনির্বাচনের মাধ্যমে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংপ্রজাতন্ত্রের মিয়ানমার ইউনিয়নের ১১তম প্রেসিডেন্টহিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
তাতমাদো বা মিয়ানমার সেনাবাহিনীর প্রধান হিসেবেদীর্ঘদিন দায়িত্ব পালনের পর এখন তিনিসাংবিধানিকভাবে দেশটির শীর্ষ বেসামরিক পদেরঅধিকারী হলেন।
৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালেমিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চিরসরকারের বিরুদ্ধে এক সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদিয়েছিলেন। সে সময় তিনি সু চি-কে গ্রেপ্তার করেবন্দি করেন। এই ঘটনার প্রতিবাদে মিয়ানমারজুড়েব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে সামরিকনেতৃত্বের বিরুদ্ধে দেশব্যাপী এক সশস্ত্র গণপ্রতিরোধেরূপ নেয়।









