শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএসইসি’র ডোমেস্টিক ও পাওয়ার ক্যাবলস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস্ লিমিটেড এর বার্ষিক ডিলার সম্মেলন ০৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে ইসিএল এর অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএসইসি’র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, বিএসইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ, ইসিএল পর্ষদ পরিচালক মোঃ শামসুর রহমান, মোঃ মফিজুর রহমান, বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান, প্রগতি ,ইসিএল, জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালকগণ সহ ইসিএল শ্রমিক/কর্মচারী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ইসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. আবদুল মালেক মোড়ল সভাপতিত্ত্ব করেন। সম্মেলনে চেয়ারম্যান মহোদয় ডিলারগণকে ইসিএল এর পণ্য বিপণনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।









