শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

খালেদা জিয়ার সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার । আজ রোববার (২৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এসময় দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে প্রায় পৌনে ১ ঘণ্টা কথোপকথন হয় তাদের।

জানা গেছে, সাক্ষাতের শুরুতেই ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। খালেদা জিয়া অতিথিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সারসংক্ষেপ তুলে ধরেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD