বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

খুলনা

খুলনায় সাংবা‌দিক মিল্ট‌নের বিরু‌দ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়া‌নোর তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়া‌নোর প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন খুলনা সংবাদ পত্র প‌রিষদ। অপপ্রচা ও চক্রন্তকারী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি, দমন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন প‌রিষ‌দের নেতারা।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি কুচক্রী মহল মিজানুর রহমান মিলটনের ছবি ও ভিডিও বিকৃতভাবে সামাজিক মাধ্যমে প্রচার করছে। প্রকাশিত সংলাপ ও বার্তাগুলো সম্পূর্ণ মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত, যা একজন পেশাদার সাংবাদিককে হেয় করার চেষ্টা। পরিষদের নেতৃবৃন্দ জানান, এটি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মিজানুর রহমান দীর্ঘকাল ধরে পত্রিকার সম্পাদক হিসেবে সমাজ ও রাজনীতির বিভিন্ন বিষয়ের সংবাদ পরিবেশন করে আসছেন। কখনো সত্য ও ন্যায়ের কাছে মাথা নত করেননি। পত্রিকার স্বাধীনতা রক্ষা ও সত্যের পক্ষে অবস্থান নিশ্চিত করতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সই করেছেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম এবং দৈনিক খুলনা ও খুলনাঞ্চলের বিভিন্ন প‌ত্রিকার সম্পাদক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD