শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

গাজীপুরে সওজের উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা

গাজীপুর প্রতিনিধি

সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার ১ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে সওজ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদ শুরু হওয়ার দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীর সওজের সার্ভেয়ার রবিউল ইসলামের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এসময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD