রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

জাকসু নির্বাচন

দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, ‘জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা এবং তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনার সময় দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।’

নিহতের বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পর করিডোরে সবার সামনে অজ্ঞান হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি গণনার পাশাপাশি ফলাফল এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন, এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD