বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

নওগাঁয় ঘর থেকে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৌতম সরকার উপজেলার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে নিহত গৌতম সরকারের স্ত্রী-সন্তান ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD