শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রী-ছেলেকে হত্যা, সোনা-টাকা লুট

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তারা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—ইদ্রীস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ইদ্রীস আলী কুয়েতে প্রবাসী হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ইদ্রীস আলীর বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে জানালা দিয়ে মা-ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনেরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং নিহতদের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “হত্যাকাণ্ডের সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD