বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী -২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু গ্রুপের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৪ টায় পাংশা কেন্দ্রীয় রেলগেট সংলগ্নে সাবেক সাংসদ নাসিরুল হক সাবু গ্রুপের উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধক্ষ এ আর মাহমুদুল হক রোজেন এর সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে এসে পাংশা কেন্দ্রিয় রেলগেট সংলগ্নে সমাবেশে উপস্থিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি নিয়ে পাংশা বাজার ও পাংশা বাড়েক মোড় সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রেলগেট সংলগ্নে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শওকত আলী সরদার, বিএনপির নেতা মুজাহিদুল ইসলাম, হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক টুকু, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্না, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু বিধান কুমার বিশ্বাস, পাট্টা ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক মুরাদ, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব সেলিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আকরাম হোসেন মুরাদ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজাসহ বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীরা।









