শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

জাতীয় প্রেসক্লাব

ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে ডিইউজের শ্রদ্ধা, তালা খুলে দেওয়ার দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে প্রভাতফেরী সহকারে জাতীয় শহীদ মিনারে পদযাত্রা করে ডিইউজে।

এর আগে জাতীয় প্রেসক্লাব প্রাজ্ঞনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতৃদ্বয় মুহাম্মদ ইউনূসের শাসনামলে তালাবদ্ধ করা কার্যালয় খোলা ও মিথ্যা মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবী জানিয়েছেন ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃদ্বয় বলেন, মুহাম্মদ ইউনূসের শাসনামলে গত ১৮ মাসে অন্যায়ভাবে সাংবাদিক আটক করা হয়। তারা কি হত্যা করেছেন? তাদের অপরাধ কী? সত্য ও ন্যয়ের পক্ষে কথা বললেই আটক করতে হবে। অবিলম্বে আটককৃত সাংবাদিকদের মুক্তি দাবি করছি।

একইসাথে তালাবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দ্রুত খুলে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও কুদ্দুস আফ্রাদ, ডিইউজে’র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, অর্থ সম্পাদক সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষায়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী সদস্য সাজেদা হক, রাজরানা সুলতানা।

আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ডিইউজে’র সাবেক আইন সম্পাদক সাইফ আলী, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম ও জাহাঙ্গীর খান বাবু, সাংবাদিক রমজান আলী, জয়নুল আবেদীন বাপ্পি, নিশাত বিজয়, উজ্জল মোল্যা, গাজী তুষার আহমেদ ইমরানুল আজিম চৌধুরী ইমু, এস এম রাসেল আহমেদ, মাহবুবুল হক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD