বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

মাগুরা

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ হুজি সদস্য আটক

ইউনুছ আলী

মাগুরার শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী বাহিনী। তিনি উপজেলার আমতৈল গ্রামের  শহিদুল ইসলামের ছেলে।
বুধবার (২০ আগস্ট) গভীর রাতে  এ অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে একটি রিভলভার ও দুটি গুলি উদ্ধার করা হয়। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) সক্রিয় সদস্য রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে জব্দকৃত অস্ত্রসহ আসামীকে  শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাগুরা আর্মি ক্যাম্প জানিয়েছে, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান  থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD