বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩

বিআরটিএ, মিরপুর

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড।

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উত্তরা ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে মোট ০৬ (ছয়জন) দালালকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে ২০০০০/- টাকা অর্থদন্ড এবং বাকি ০৩(তিন) জনের প্রত্যেককে ০২(দুই)মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন-১। মোঃ আলামিন, ২।মোঃ রতন ৩।মোঃ খোকন মিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD