শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

লক্ষীপুর

রায়পুর উপজেলায় চর বংশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ৩ প্রার্থীর জয়

রবিউস সানি আকাশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
৮নং চর বংশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. হারুনুর রশিদ (বেপারী) বলেন ১৫ আগস্ট শুক্রবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রার্থীর প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ (হাওলাদার), সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা (গাজী), সাংগঠনিক সম্পাদক আবু তাহের (আখন) নির্বাচিত হন।

উপজেলা বিএনপির আহবায়ক জেডএইচএম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হারুনুর রশিদ ৮নং চর বংশী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি তার বক্তব্যে বলেন, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করায় রায়পুর উপজেলার নেতৃবৃন্দ ও আমার ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারন তারা আমাকে ভালোবেসে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন।

ইউনিয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত আরেক প্রার্থী আমিনুল আজিজ বাদশা ৮নং চর বংশী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন এবং তিনি বক্তব্যে বলেন, আমি প্রথমে আমার প্রানপ্রিয় নেতা রায়পুর উপজেলা অভিভাবক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই তার সাথে রায়পুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করেছেন আপনারা আমার সাথে সব সময় ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন আশা করি।

ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত আবু তাহের স্বপন সাবেক ৮নং চর বংশী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং তিনি বক্তব্যে বলেন, আমি রায়পুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও আমার ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে নির্বাচিত করায় আমি তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD