শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

লক্ষ্মীপুরে ডিসি’র উদ্যোগে ৩’শ প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার উদ্বোধন

মো. রবিউস সানি আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ডিসি উদ্যোগে ৩’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি কর্ণারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন।

এর আগে সদর উপজেলা হলরুমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০৫টি করে বই প্রদান করা হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।

বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরিমুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে ছড়িযে পড়বে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD