বৃহস্পতিবার | ২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩

লক্ষ্মীপুর অবৈধ ড্রেজার মেশিন জব্দ করলো উপজেলা প্রশাসন

 লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুই’টি  ড্রেজার মেশিন জব্দ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন।

রবিবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের, ৩নং ওয়ার্ড, মিয়ার বেড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে দুই’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন বালু উত্তোলনকারীরা আশপাশের ফসলী জমির ক্ষতি করছেন মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ করে পাইপ বিনষ্ট করা হয় এবং দুই’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD