শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

লালমনিরহাট

লালমনিরহাটে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা 

হেলাল হোসেন কবির

লালমনিরহাটে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি “শ্রী শ্রী জন্মাষ্টমী”-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি অঙ্গণে হিন্দুধর্মীয় কণ্যাণ ট্রাস্টসহ সনাতনী সকল ধর্মীয় সংগঠন সম্মিলিতভাবে লালমনিরহাট জেলার প্রতিটি মঠ-মন্দির ও আশ্রমের সকল ভক্তবৃন্দের অংশগ্রহণে এ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক শ্রী হীরালাল রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শ্রী শিবেন্দ্র নাথ রায় কার্জী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা শ্রী প্রদীপ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক শ্রী অনিন্দ্য কুমার রায়, অধ্যক্ষ ও লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী সুদান চন্দ্র রায়, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী অবিনাশ রায়, শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দিরের সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী দুলাল কর্মকার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাটের সহকারী প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী। এ সময় লালমনিরহাট সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব সহ: অধ্যাপক গুরুচরণ রায়সহ হিন্দুধর্মীয় কণ্যাণ ট্রাস্টসহ সনাতনী সকল ধর্মীয় সংগঠন সম্মিলিতভাবে লালমনিরহাট জেলার প্রতিটি মঠ-মন্দির ও আশ্রমের সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সূচির মধ্যে সকাল ১১টায় শ্রীশ্রী গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল, সকাল ১১টা ৫মিনিটে আলোচনা সভা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, দুপুর ২টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বিকাল ৪টায় ভক্তবৃন্দের মাঝে মহপ্রসাদ বিতরণ, রাত্রি ৮টা ৩০মিনিটে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD