বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। সবপক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ।

এর আগে শুনানিতে আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা। এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত।

এদিকে, জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, পুরো সংশোধনী বাতিল করলে সংকট তৈরি হবে। আংশিক বাতিল চেয়েছে জামায়াত।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে টানা কয়েকদিন শুনার পর শুনানি মুলতবি রাখেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে, তা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়।

/এএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD