জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কুষ্টিয়া সদর পৌরসভা চত্বর থেকে বিকেল ৫ টায় বর্ণাঢ্য রেলি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার যেয়ে শেষ হয়।
কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।
বর্ণাঢ্য রেলিতে কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েক হাজার বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য রেলিতে বিএনপি’র বিভিন্ন স্লোগান সম্মিলিত ফ্রেশ টোন প্লেকাড, ব্যানার ও বাংলাদেশের পতাকা শহর জুড়ে এক আনন্দের বন্যা বয়ে যায়। দুই ধারে পথচারীরা এই বর্ণাঢ্য রেলিকে হাতে তালি দিয়ে স্বাগত জানাই।
এর আগে ২১ টি ওয়ার্ড থেকে ২১ টি ব্যানারসহ বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন প্রকারের স্লোগান দিয়ে পৌর চত্বরে উপস্থিত হয়।








