রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হবে ৪৭০ মেট্রিক টন

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি।

আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ১৩ ব্যবসায়ীকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ। তিনি জানান, এখন পর্যন্ত ১৩ জন আমদানিকারককে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।

দাম বাড়ছে পেঁয়াজের, কী বলছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা দাম বাড়ছে পেঁয়াজের, কী বলছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা সবজি, পেঁয়াজ, মাছ ও ডিমের দাম বেড়েছে সবজি, পেঁয়াজ, মাছ ও ডিমের দাম বেড়েছে প্রায় সাড়ে ৪ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, উল্লেখ করে সমীর চন্দ্র ঘোষ আরো জানান, চলতি বছরের এপ্রিলের ১ তারিখ থেকে ১৩ আগস্ট পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গত বৃহস্পতিবার অর্থাৎ ১৪ আগস্ট আবারও পেঁয়াজ আমাদনি শুরু হয়েছে। এবার একেকজনকে ৩০ ও ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে।

শিবগঞ্জ বাজারের পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন বলেছেন, কয়েকদিন ধরে রকমভেদে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেছি। এখন পেঁয়াজের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমেছে। এ বিষয়ে আরো জানতে যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম রাইজিংবিডিকে বলেছেন, আড়তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকায় এবং খুচর বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকা দরে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে অবশ্যই দাম কমবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD