বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম কবির উদ্দিন (৫৫)। আজ বুধবার (৩ সেপ্টেম্বর ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির উদ্দিন সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি রবিন ট্যাক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জানা যায়, সকালে কাজে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন কবির। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে কবির ছিটকে খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ কবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাসসির উদ্দিন বলেন, সকালে রবিন ট্যাক্স নমক পোশাক কারখানার একজন শ্রমিক মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD