শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

স্বর্ণের দাম ভরিতে কমল ২,৬৮৩ টাকা

স্টাফ রিপোর্টার

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রৌপ্যের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ মূল্য নির্ধারণ করে। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। গতকাল ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। সে হিসেবে ভরিপ্রতি কমেছে ২ হাজার ৬৮৩ টাকা।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।

একইসঙ্গে কমেছে রৌপ্যের দাম। বর্তমানে ২২ ক্যারেট রৌপ্যের ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রৌপ্য ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ৩ হাজার ৭৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD