রবিবার | ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩

‘আগামী নির্বাচন রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ ধাপ’

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করাই হবে গণতন্ত্রে উত্তরণের প্রধান চ্যালেঞ্জ। আগামী নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তর নয়, বরং রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনভিত্তিক নতুন প্ল্যাটফর্ম ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স–ইডব্লিউএ-এর আত্মপ্রকাশ এবং গোলটেবিল আলোচনায় এসব তথ্য উঠে আসে। বিভিন্ন পর্যবেক্ষক সংগঠন, উন্নয়ন সংস্থা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে ইডব্লিউএ গঠিত হয়েছে।

আলোচনায় বলা হয়, নির্বাচনি দুর্বৃত্তায়ন, টাকার প্রভাব, প্রশাসনিক পক্ষপাত, সহিংসতা ও অবৈধ অস্ত্র নির্বাচনি পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

এ সময়, সব ভোটকেন্দ্রে সিসি ও বডি ক্যামেরা ব্যবহার, অবৈধ অর্থ ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের ওপর জোর দেন আলোচকরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD