শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় এক দেশ। এ দেশকে দুর্নীতির মধ্য দিয়ে লুটেপুটে এমনভাবে নষ্ট করা হয়েছে যে, যতটুকু সামনের দিকে এগিয়ে যায়, তার থেকে বেশি তাকে পিছিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এ টাকা আমার, আপনার, কৃষক-দিনমজুরের খেটে খাওয়া মানুষের। স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে নেতৃত্বের আসনে বসে আমাদের সবকিছু লুটেপুটে নিয়েছে। আজ তারা বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের যত সমীকরণ ছিল, আদর্শিক জাগরণের কাছে সেসব সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সামনের দিকে কতদূর যাব। সামনের দিক থেকে আমরা যখন অগ্রসর হচ্ছি, তখন আমরা কিছু মানুষের পেছন দিক থেকে টেনে ধরার মানসিকতা দেখছি।

শিবির সভাপতি বলেন, জুলাই হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। জুলাই একটি আদর্শের ভিত্তির ওপর দিয়ে রচিত হয়েছে। এ আদর্শের ধারা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলীলভাবে বিনির্মাণ করা যাবে।

এসময় কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন ও দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD