বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুর শহরে মিষ্টি বিতরণ

মো. রবিউস সানি আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রদল নেতা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার খবরে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নেতাকর্মীদেরকে শহরে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এ সময় তারা আনন্দ-উচ্ছ্বাস করেন।
সন্ধ্যায় পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহম্মদ তার নেতাকর্মীদের নিয়ে গোডাউন রোড থেকে শুরু করে বাজারে ব্রিজ হয়ে শহরের প্রধান প্রধান সড়কে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন। রাতে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন কিরন ও তার নেতাকর্মীদেরকে নিয়ে শহরের ভেন্ডর বাড়ি সড়কে মিষ্টি বিতরণ করেন।
এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের ৩ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক।
যুবদল নেতা ফয়েজ আহম্মদ বলেন, এ্যানি চৌধুরী লক্ষ্মীপুরের গর্ব। ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি এখন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। এ গৌরব শুধু বিএনপির নয়, লক্ষ্মীপুরসহ পুরো দেশের গৌরব। তার হাত ধরে লক্ষ্মীপুরের উন্নয়ন হবে। তিনি মেঘনার বেরিবাদ রক্ষা ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে লক্ষ্মীপুরকে ঢেলে সাজাবেন বলে আমরা আশাবাদী। দলীয় সূত্র জানায়, এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ সালে প্রথম ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD