শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

কালুখালী

কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আব্দুস সালাম মিয়া

 মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
অদ্য ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড কাউন্সিল, কালুখালী থানা পুলিশ, পাংশা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস,উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালুখালী সরকারি কলেজ,সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এতে জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, চালক দল, জাতীয় সাংস্কৃতিক সংগঠন,
 সর্বস্তরের সাধারণ মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে কালুখালী উপজেলা জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের আবহ। ভাষা আন্দোলনের বীর শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, তাদের আত্মদানের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।
মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়, দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ ইমরুল কায়েস।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD