শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

চাঁদা না দেওয়ায় জুট মিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিস্ফোরণের পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের বিষয়ে মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি মোহাম্মদ আলী চাচার বাড়ির মধ্যে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। চাচা তার পরিবার নিয়ে ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিল না। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে একটি বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD